ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ক্যান্সারের কাছে হার মানলো শিক্ষার্থী সিফাত

ক্যান্সারের কাছে হার মানলো শিক্ষার্থী সিফাত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


ক্যান্সারের কাছে হার মানলো শিক্ষার্থী সিফাত

 ঝালকাঠি: কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আসাদুল জামাল সিফাত (১৫) আর নেই। অবশেষে দুরোগ্য ক্যান্সারের কাছে হার মানলেন মেধাবী এই শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল সারে ১০টায় নিজ বাড়ীতে মারা যায় সে। ইন্না লিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি…..রাজিউন। সিফাত দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।

সিফাত উপজেলা সদরের পশ্চিম আউরা গ্রামের সমাজ সেবক মো.আনিসুর রহমান তালুকদারের ছেলে ছিলেন। সিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিতা-মাতাসহ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাঁশ দাফন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৩   ১৩৫ বার পঠিত  |