ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবি এলাকার আব্দুর সাত্তারের ছেলে। বর্তমানে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার তিনি একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিয়াম মিয়া নামে এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ফরহাদ হোসেন ইফতি । পুলিশের কাছে সোর্স মারফত খবর আসে ছোট ফাউসা এলাকায় ওই বন্ধুর গায়ের হলুদের অনুষ্ঠান শেষে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ফাউসা পূর্বপাড়া এলাকায় বড় ধরনের অপরাধ করার জন্য জড়ো হচ্ছে। এমন খবরে পেয়ে ওই এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও শুধুমাত্র ফরহাদ হোসেন ইফতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশিতে করে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন ইফতি কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২০   ২৫০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ