ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

ভূঞাপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


ভূঞাপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা সদরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ মাজার মোড়ে সন্ত্রাসী হামলায় রূপক নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইশরাক জাহান রূপক নামে এক যুবক বাজার থেকে বাসায় যাওয়ার পথ ইবরাহীম খাঁ মাজার মোড়ে আসলে পেছন থেকে ইমন নামে এক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত রূপক উপজেলা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক শাহজাহান আলীর বড় ছেলে।
সন্ত্রাসী ইমন উপজেলার নিকরাইলের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গুরুতর আহত রূপক আহত অবস্থায় রূপককে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৪   ২০৬ বার পঠিত  |