ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে:আনিসুল হক

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে:আনিসুল হক


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে:আনিসুল হক

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে জাতীয় সিপাহি বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় মধ্যনগর বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ–তাহিরপুর–ধর্মপাশা–মধ্যনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জনাব আনিসুল হক।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আমরা দলের স্বার্থে ঐক্যবদ্ধ। বিএনপি একটি পরিবার, এখানে কেউ বিচ্ছিন্ন নয়। মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিলেন, তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ড আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি কেন্দ্রে সংগঠন শক্তিশালী করতে হবে, নির্বাচনকালীন সময়ে সজাগ থাকতে হবে। আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতের উন্নয়ন ঘটিয়ে এ অঞ্চলের জনগণের আস্থা অর্জন করব।

সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোসাহিদ তালুকদার প্রমুখ ।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ মধ্যনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলের পতাকা হাতে স্লোগানে মুখরিত পরিবেশে মধ্যনগর বাজার প্রদক্ষিণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৬   ১৯১ বার পঠিত  |   







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ