ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

কাউখালীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


কাউখালীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা অবসর ভবন কার্যালয়ে গ্রীন ফোর্স বাংলাদেশ এর আয়োজনে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাক্তার এস এম হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সভাপতি মইনুল আহসান মুন্না।

এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, রতন কুমার দাস,রবিউল হাসান মনির, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)মনোয়ার হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, শিক্ষক নেতা কিরণ চন্দ্র হালদার, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, তরুণ সংগঠক সুজন আইস ,সমাজসেবক লোকমান হোসেন, নারী নেত্রী রেশমা, শামীমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার এস এম হক বলেন, প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব, মিথ্যা কথাকে বর্জন করতে পারলে দুর্নীতি অটোমেটিক কমে যাবে। আমরা এই সংগঠনের মাধ্যমে জবাবদিহিতামূলক, ন্যায় ভিত্তিক প্রশাসন, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চায়। অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৬   ১০৭ বার পঠিত  |