ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারী বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসব

বোয়ালমারী বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসব


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


বোয়ালমারী বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসব

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রামের ‘বার্তা মডেল একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় কুলি পিঠা, ম্যারা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, মালপোয়াসহ ৩৩ প্রকারের পিঠার প্রদর্শন করা হয়।

বাংলার গ্রামীণ পিঠার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দেশীয় সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাতেই এ পিঠা উৎসবের আয়োজন বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৮   ১২১ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ