ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পাবে ধানের শীষ:রফিকুল ইসলাম

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পাবে ধানের শীষ:রফিকুল ইসলাম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পাবে ধানের শীষ:রফিকুল ইসলাম

ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পাবে বিএনপির ধানের শীষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে এব্যাপারে আশ্বস্ত করেছে।
আজ শনিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজাদুর রহমান, উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ ৬ ইউনিয়নের সভাপতিগণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় এসেছিলেন। তিনি খাল কাটা কর্মসূচীসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ নিয়ে দেশকে স্বনির্ভর সূখী সমৃদ্ধশীল দেশ গড়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউসে বিজাতীয় ষঢ়যন্ত্রের শিকার এবং বিপদগামী কতিপয় সেনাবাহিনীর হাতে শহীদ হন তিনি ।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৬   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ