ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বিমানবন্দর থেকে প্রবাস ফিরত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিমানবন্দর থেকে প্রবাস ফিরত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


বিমানবন্দর থেকে প্রবাস ফিরত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জ: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কাতার থেকে আসা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(৮ নভেম্বর) ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, সরকার পতনের পর তিনি দেশের বাইরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৭   ১১৪ বার পঠিত  |