![]()
মানিকগঞ্জে: পদ্মার শাখা নদীতে ফাঁদ পেতে বিশাল আকৃতির কুমির আটক করেছে স্থানীয়র। পরে আটক করা কুমিরটি ঠাই হলো গাজীপুর সাফারি পার্কে। বিকেলে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার(৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয় বলে জানান হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী।
বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বাসিন্দারা নদীতে কুমিরটি দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক নদীতে ফাঁদ পেতে কুমিরটি আটক করেন।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে পদ্মার শাখা নদীর হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকু-ি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি একাধিকবার দেখা যায়। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নদীতে গোসল ও অন্যান্য কাজ করা বন্ধ করে দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৬:০০ ২৮৪ বার পঠিত | ● আটক ● কুমির ● নদী ● মানিকগঞ্জ