ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বন্ধু মহলের উদ্যাগে ১৫০ জন রোগী পেলো চক্ষু সেবা

বন্ধু মহলের উদ্যাগে ১৫০ জন রোগী পেলো চক্ষু সেবা


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


বন্ধু মহলের উদ্যাগে ১৫০ জন রোগী পেলো চক্ষু সেবা

নীলফামারী: জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু ও বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ। রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসানের নেতৃত্ব চক্ষু শিবিরে সহায়তা করেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম।

রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ শত ৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ২৮ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০২:২১   ২২৮ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ