ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পিআর পদ্ধতি নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে:সেলিম রেজা হাবিব

পিআর পদ্ধতি নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে:সেলিম রেজা হাবিব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


পিআর পদ্ধতি নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে:সেলিম রেজা হাবিব

পাবনা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, স্বৈরাচারিদের প্রতিহিংসার রাজনীতিতে বেগম খালেদা জিয়া তার বসত বাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়েও দেশ ছেড়ে যাননি।

শেখ হাসিনা বিদেশে পলায়নের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের চিন্তাভাবনা শুরু হলেও তা নস্যাৎ করতে বর্তমানে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা পিআর পদ্ধতি নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা গণভোট ও পিআর ছাড়া নির্বাচন করবে না বলেই প্রচারণা চালাচ্ছে।

এতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীকে উদ্দেশ্যে করে সেলিম রেজা হাবিব বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। একটি দল গ্রামেগঞ্জে মা-বোনদের ভুল বুঝিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। তারা এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিল কারা, তিনি বলেন, একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ গ্রামে-গঞ্জে ঘুরে তাদের প্রার্থীদের পক্ষে ভোট কুড়িয়ে বেড়ায় এবং পরিচয় করিয়ে দেয়- এটি স্ববিরোধী অবস্থান। নির্বাচন করতে হলে নির্বাচনের কথাই বলতে হবে। ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়।

তিনি বলেন, এ দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ভালোবাসে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার প্রধানমন্ত্রী বানিয়েছে।আগামীতে তারেক রহমান দেশের হাল ধরবেন ইনশআল্লাহ। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান।

শনিবার সাতবাড়ীয়া জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সভায় অন্যদের মাঝে

বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি হাজারী লুৎফুন্নাহার, বিএনপির নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু, বিএনপি নেতা আবু সাইদ, টিপু সুলতান, শাহজাহান আলী মাস্টার, জেলা তাঁতীদলের সভাপতি বাহারুল বিশ্বাস, সুজানগর উপজেলা তাঁতীদলের সভাপতি আসাদুজ্জামান রোকন, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আখতার হোসেন বিকমল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রাশেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কোবাদ আলী, উপজেলা মহিলা দলের সহ সভাপতি শিল্পী খাতুন, পাবনা সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোহসিনা আখতার সেতু, পাবনা পৌর মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন,সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন ও সুজানগর উপজেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক শার্মিলা পারভিন মনি প্রমুখ। সঞ্চালনা করেন অন্তরা আক্তার।

সভায় ইউনিয়নের হাজার হাজার মুসলিম ও হিন্দু নারীর উপস্থিতিতে কর্মীসভাটি জনসভায় পরিণত হয়। শেষে স্থানীয় নেতাকর্মীরা গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৮   ৩৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ