ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে পৃথকস্থানে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা এবং চরভূতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার নূর ইসলামের ৫ বছরের মেয়ে মোহনা আক্তার, একই এলাকার মৃত শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে নুসরাত এবং চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকার আকতার হোসেনের দেড় বছরের ছেলে মো. আলিফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় একসঙ্গে বাড়ি থেকে বের হয় শিশু মোহনা ও নুসরাত। তারা দুইজনে খেলার সঙ্গী ছিল। এরপর দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে নেমে তাদের খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। পরে পুকুর থেকে শিশু দুইজনের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।
অন্যদিকে একইদিন দুপুরে চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফকে মৃত ঘোষণা করেন। এই তিন শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৫   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ