ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী: হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বেলাল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালান কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানার পুলিশ। এসময় বেলাল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার সাথে থাকা ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে আটক বেলাল উদ্দিন (৪৮) নোয়াখালী হাতিয়া উপজেলার চর ঈশ্বর রায় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং রামচরন বাজার এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম বলেন, জব্দ করা মাদকদ্রব্য ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৪৮   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ