ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নীতি ভঙ্গ ও অসৎ কার্যকলাপের অভিযোগে সাংবাদিক শফিক বহিষ্কার

নীতি ভঙ্গ ও অসৎ কার্যকলাপের অভিযোগে সাংবাদিক শফিক বহিষ্কার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


নীতি ভঙ্গ ও অসৎ কার্যকলাপের অভিযোগে সাংবাদিক শফিক বহিষ্কার

সুনামগঞ্জ: বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে লিখিত জবাব প্রদান না করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক-কে উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর ২০২৫) মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রেসক্লাব কর্তৃপক্ষ শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে আনীত বিভিন্ন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে “কারণ দর্শানোর নোটিশ” জারি করেছিল। নোটিশে উল্লেখ করা হয়, তিনি সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে বিচ্যুত হয়ে মাদক সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন এবং সংবাদ পরিবেশনে অসত্য ও বিকৃত তথ্য প্রচার করেছেন—যা সাংবাদিকতা পেশার আদর্শ ও প্রেসক্লাবের ভাবমূর্তির পরিপন্থী।

নোটিশে তাকে ২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি বা অনুশোচনা প্রকাশ করেননি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মঅহমিকাপূর্ণ বক্তব্য ও আচরণ প্রদর্শন করেন, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে বিবেচিত হয়েছে।

পরবর্তীতে প্রেসক্লাবের তদন্ত কমিটি অভিযোগগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শফিকুল ইসলাম শফিককে সদস্যপদ ও সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সিদ্ধান্তটি বহিষ্কারাদেশ জারির তারিখ (০৯ নভেম্বর ২০২৫) থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে তাকে প্রেসক্লাবের নাম, পদবি বা কোনো প্রকার পরিচয় ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ ও সাধারণ সম্পাদক মো. আল আমীন এক যৌথ বিবৃতিতে বলেন—মধ্যনগর উপজেলা প্রেসক্লাব সর্বদা সত্য, ন্যায়, স্বচ্ছতা ও মানবকল্যাণের পক্ষে কাজ করে। কোনো সদস্য যদি সাংবাদিকতার নীতি ও আদর্শ ভঙ্গ করেন, তবে ক্লাব নীতিগত অবস্থান থেকে কোনো ছাড় দেবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়—আমরা প্রত্যাশা করি, শফিকুল ইসলাম শফিক ভবিষ্যতে সততা, ন্যায় ও মানবকল্যাণের পথে ফিরে আসবেন

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:২৪   ১৬৫ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ