ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি বাশার আকন্দ

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি বাশার আকন্দ


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি বাশার আকন্দ

ময়মনসিংহ: ফুলপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের মনোনয়ন বঞ্চিত কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ

শনিবার বিকালে ফুলপুর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে আবুল বাশার আকন্দ বলেন,দল আমাকে মনোনয়ন না দিলেও আপনারা যারা বিএনপি করেন,শহীদ জিয়ার আদর্শ লালন করেন তারা নানা কর্মসূচির মাধ্যমে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।আমি আপনাদের ভালোবাসায় সিক্ত।

বাশার আকন্দ আরও বলেন,এই সিট বিএনপি পেতে চাইলে মনোনয়ন রিভিউ করার বিকল্প নেই এবং নেতাকর্মীদের উদ্দেশে বলেন মনোনয়ন চুড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবো,

এর আগে আবুল বাশার আকন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি,ও কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহামেদ পৌর কৃষকদলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল,ও সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক বক্তব্য রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪২   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ