ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন বিবৃতি

নাসিরনগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন বিবৃতি


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫


নাসিরনগরে সাবেক বিএনপি নেতা  এস এ কে একরামুজ্জানের আবেকঘন বিবৃতি

ব্রাহ্মণবাড়িয়া-১: (নাসিরনগর) আসনের সাবেক বিএনপি নেতা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, এস. এ. কে. একরামুজ্জামান আবেকঘন বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দু’যুগেরও অধিক সময় ধরে নাসিরনগরের মানুষের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছি। এই দীর্ঘ সময়ে জনগণের ভালোবাসা ও আস্থা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিবার্য পরিস্থিতিতে নাসিরনগরের মানুষের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আমার পাশে ছিল। এজন্য আমি চিরকৃতজ্ঞ।

এক প্রশ্নে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আমাকে নিয়ে মানুষের আন্তরিকতা ও আগ্রহ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তবে সার্বিক দিক বিবেচনায় আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে একরামুজ্জামান বলেন, “বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ২০ বছরের পথচলায় আবেগ ও আত্মার বন্ধন গড়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন বিষয়ে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা ও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

তিনি বলেন, “নাসিরনগর উপজেলাবাসীর যেকোনো দুঃসময়ে আমি আছি, থাকবো আমৃত্যু আপনাদের পাশে, এটি আমার অঙ্গীকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৫   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ