ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে পুরুস্কার বিতরণ

আগৈলঝাড়ায় বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে পুরুস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে পুরুস্কার বিতরণ

বরিশাল: ইসলামীক ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলা পর্যায় শিশু ও কিশোরদের ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামীক ফাউন্ডেশন’র আয়োজনে ১১টি স্কুল ও মাদ্রাসার ১ শত ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে কোরান তেলায়াত, হামদনাত, কবিতা আবৃত্তি, আজান ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইসলামীক ফাউন্ডেশনের আগৈলঝাড়া উপজেলার সুপারভাইজার মো.নুরনবীর সভাপতিত্বে পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন, গৈলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলার মডেল মসজিদ’র ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, মডেল মসজিদের মুয়াজ্জিন আসাদুজ্জামান নুর, মডেল কেয়ারটেকার মো.ফকরুল আলম, গনশিক্ষা কেন্দ্রের শিক্ষক মো.শামীম আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, মডেল মসজিদের সাধারন কেয়ারটেকার মোহাম্মাদ আহাদ, বাবুল খান, মো.মহিউদ্দিনসহ শিক্ষার্থী ও অভিভাবরা। পরে ৫টি ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে ইসলামীক ফাউন্ডেশনের মহা পরিচালক আব্দুল সালাম’র রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৮   ১৬৫ বার পঠিত  |