ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ হাত বোমা, পেট্রোল বোমা, বোমা তৈরি সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আগামীকাল ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল এমন সংবাদে আমরা অভিযান পরিচালনা করি। আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদার, পিং মৃত টোকান সরদাের ৪ চালা টিনের বসত ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল বোমা, হাত বোমা, বোমা তৈরি সরঞ্জাম সহ তিন যুবককে আটক করি। ওই বাড়িটিতে অভিযান চালানোর সময় বোমা তৈরি তে ব্যস্ত ছিল ওই তিন যুবক। আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হই। এ সময় একজনের ডান হাতে গুরুতর আহত হয়। আমরা সকল যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছি।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আটক যুবকরা তাদের নাম বলেছে, টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব (২৪) ও সুনামগঞ্জের জালাল উদ্দীনের ছেলে জিয়াউর রহমান (২৮)। এছাড়াও পরবর্তীতে বিস্তারিত ঠিকানা সহ সাংবাদিকদের প্রেস কনফারেন্সে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানায়, দুপুরে হটাৎ টিটু মাতুব্বর নামের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ভেতরের মানুষ গুলো চিল্লা-চেল্লী করতে থাকে। এক পর্যায়ে কয়েকজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা চালায়, কিন্তু পুলিশ তাকেও আটক করে। স্থানীয়রা জানায়, ওই বাড়িতে কেউ থাকে না। ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বোমা ও বিভিন্ন সরঞ্জাম ততৈরী করছিলো তারা। তাদের কখনো এলাকায় দেখেন নি স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৩   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ