ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ৯২পরিবারের মাঝে ছাগল বিতরণ

আলফাডাঙ্গায় ৯২পরিবারের মাঝে ছাগল বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় ৯২পরিবারের মাঝে ছাগল বিতরণ

ফরিদপুর: আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নদী-বিধৌত তিন ইউনিয়ন চরাঞ্চলে বসবাসতর ৯২টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১৮৪টি ছাগল (ছাগী) বিরতণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এসব ছাগল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম.আসজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদক কর্মকর্তা ডাঃ ভবেন বাইনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃত্রিম প্রজনন দপ্তরের উপ-পরিচালক ডাঃ মো.আব্দুল রাজ্জাক। উপজেলার টগরবন্দ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৯২টি পরিবার দুইটি ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন বলেন, নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আলফাডাঙ্গা উপজেলার নদীবেষ্টিত তিন ইউনিয়নের চরাঞ্চলে বসবাসরত ৯২টি পরিবারের মাঝে ছাগল (ছাগী) বিতরণ করা হয়েছে। এটি দরিদ্র জনগোষ্টীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে। একইসঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:২৮   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ