ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

উলিপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রার্থীর মোটরসাইকেল শোডাউন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


উলিপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

কুড়িগ্রাম-৩ আসন: বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনী এলাকায় বিশাল মোটর সাইকেল করে শোডাউনের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দূর্গাপুর ইউনিয়ন হয়ে পৌরসভায় হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউন করেন।
জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বুধবার নিজ নির্বাচনী এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম উলিপুরে পৌছেলে নেতা-কর্মীরা তাকে অভ্যত্থনা জানায়।

এ সময় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষনা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙ্গন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগন আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই। আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন।
মোটর সাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মীনি ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকারসহ ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৪০   ২৪০ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ