ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়া: ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন বিজেএম কলেজ মাঠে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে যে সকল কৃতী শিক্ষার্থীরা জি পি এ -৫ পেয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন ও উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ের ৯৫ জনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ভেড়ামারা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বি জে এম ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শাহাজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: মাসরুর উল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩২   ৯৭ বার পঠিত  |