ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিংগাইর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


সিংগাইর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানিকগঞ্জ:আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জনগনের জানমাল নিরাপত্তার জন্য শান্তি সমাবেশ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির (ধানের শীষ) প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত’র দিক নির্দেশনায় সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো.রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্যে রাখেন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাসেম খান। সমাবেশ শেষে সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এ্যাড.ইয়াকুব হোসেন রাজা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান গোলাপ, বিএনপি নেতা এ্যাডভোকেট মো.জাহিদুর রহমান বিশ্বাস, কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক মো.ফরিদ হোসেন, সিংগাইর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আমজাদ মেম্বার, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা শেরসা খান, যুবদলের নোয়াব আলী, বিএনপি নেতা এ্যাডভোকেট রুবেল ও সুজন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:১৬   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ