ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

দোহারে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে বিএনপি


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


দোহারে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঢাকা: ফ্যাসিবাদীদের নাশকতা’ আখ্যা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে নিজেদের মতো করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি।
বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি নিয়ে রাজপথে থাকার কথা জানিয়েছে দোহার উপজেলা বিএনপি।পাশাপাশি এনসিপি.গন-অধিকার, জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দল। বৃহস্পতিবার সকালে জয়পাড়ায় এ কর্মসূচি ঘোষণা করেন তারা।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন প্রকাশ্য কোনো কর্মসূচি দেয়নি। তবে তারা রাজপথে ‘সতর্ক অবস্থানে’ থাকার কথা জানিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা।

তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে মাঠে থাকবে বিএনপি। প্রকাশ্যের পরিবর্তে ক্ষমতাচ্যুত দলটির নাশকতা ঠেকাতে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন,আমরা রাজনীতিকে মোকাবিলা করব রাজনীতি দিয়ে। কোনো সহিংসতা প্রশ্রয় দেব না।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী, সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, মো.মোশারফ হোসেন, জয়পাড়া কলেজের সাবেক জিএস হাসনাত খালাসি, উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন, আব্দুল কমি বেপারী, এস.কে ফারুক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৮   ২৮১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ