ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ পলাতক আসামি গ্রেপ্তার

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ পলাতক আসামি গ্রেপ্তার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুর: মধুখালীতে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া ইউনিয়নের আর পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবে পরিচিত।

মধুখালী থানার এসআই মোঃ রোস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ মুক্তার হোসেন ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে রানাকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রানাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩২   ১১৫ বার পঠিত  |