ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পাওনা টাকা চাওয়ায় দোকানীর ওপর হামলা

কাউখালীতে পাওনা টাকা চাওয়ায় দোকানীর ওপর হামলা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


কাউখালীতে পাওনা টাকা চাওয়ায় দোকানীর ওপর হামলা

পিরোজপুর: কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মুদি মনোহরি ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকান থেকে অত্র এলাকার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাদেক শিকদারের ছেলে সাগর শিকদার (৩২) প্রায় সময় শহিদুলের দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত।

ঘটনার দিন রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাগর সিকদার ব্যবসায়ী শহিদুলের কাছে আবারো মালামাল বাকি চাইতে গেলে দোকানদার সাগরকে বলে আগের পাওনা ১৭ হাজার টাকা পরিশোধ করো তারপর বাকিতে মালামাল নাও। এ নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে সাগর শিকদার তার দলবল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজালাল ও ছাত্রলীগ কর্মী নিকন সহ ৮/১০জন মিলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে ক্যাশে থাকা প্রায় ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের মালামাল লাঠির আঘাতে তছনত করে দেয়। ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

গুরুতর আহত রঘুনাথপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সাগর শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। সাগরের কাছে ওই ব্যবসায়ী কোন টাকা পাবে না।
এ ব্যাপারে শহিদুল ইসলাম কাউখালী থানায় একটি অভিযোগ দাখিল করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৫   ২৭৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ