ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই সাথে এক মাসের ওষুধ প্রদান করা হচ্ছে।

২০২৫ সালের মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত হাজারের অধিক (১০০৯) উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী অনলাইন বা ডিজিটাল (মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র জমা দেয়ার মাধ্যমে) নিবন্ধনের মাধ্যমে এনসিডি কর্নার থেকে নিয়মিত সেবা নিচ্ছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি নির্ধারিত টীম সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করে থাকে।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিয়াজ মুস্তফি চৌধুরী জানান,অনলাইন নিবন্ধনের মাধ্যমে এনসিডি কর্নার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি সঠিক মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে।

উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি আপনাদের দায়িত্ব হলো হাসপাতাল থেকে সাময়িক সময়ের জন্য ওষুধ প্রদান বন্ধ থাকলে নিজ দায়িত্বে ওষুধ কিনে খাবেন। পাশাপাশি, নিয়মিত হাঁটাচলা করা, ধূমপান এবং সকল প্রকার তামাক ও তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন, আলগা লবন ও চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন, শারীরিক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখবেন।

আসুন আমরা সকলে মিলে নীরব ঘাতক উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হই এবং সুস্থ থাকি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩৯   ৪২ বার পঠিত  |