ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা

শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা

ভোলা: লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের অবদান এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা করেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীরের হোসেন।

মেজর অব : হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এসময় মো. আলমগীরের হোসেন বলেন, মেজর হাফিজ উদ্দিন শুধু ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তিনি ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। সচ্ছলতায় শিখরগড়া বৃক্ষ। এ রকম সৎ, যোগ্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ খুঁজে পাওয়া কঠিন। আগামী সংসদ নির্বাচনে মেজর হাফিজ উদ্দিন কে নির্বাচিত করতে শিক্ষক কর্মচারীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন এই সাধারণ সম্পাদক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলে উদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন মনু, রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ আরো অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২১   ১০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ