ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার আর নেই

সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার আর নেই


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার আর নেই

বরগুনা: জেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান, দুই বারের এমপি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমতলী উপজেলার তারিকাটা গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো. মতিয়ার রহমান তালুকদার (৮০) সোমবার বিকেল সোয়া সাতটার সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মতিয়ার রহমান তালুকদার ১৯৬৪ সনে পটুয়াখালী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও পচাত্তরের পর দ্বিধা বিভক্ত আওমীলীগ মিজান গ্রুপে (মিজান চৌধুরী) যোগ দিয়ে আবার সক্রিয় ভাবে রাজনীতি শুরু করেন। পরে তিনি ১৯৮৮ সনে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ওই বছর জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতিক নিয়ে আমতলী- তালতলী (সাবেক বরগুনা-৩) আসনে এমপি নির্বাচিত হন ।

একই বছরই তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মনোনিত হন। বিএনপি বরগুনা জেলা সভাপতি ও সম্পাদকেরও দায়িত্ব পাল করেন। জাতীয় পার্টির পতনের পর তিনি ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে শেখ হাসিনার ছেরে দেওয়া আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

মো. মতিয়ার রহমান তালুকদারের মৃতুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে সমবেদনা জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও সদ্য ঘোষিত বিএনপির মনোনিত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. তুহিন মৃধা ও সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন, যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল উদ্দিন খান, ছাত্রদল আমতলী উপজেলা কমিটির সভাপতি সোয়েব ইসলাম হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪২   ১৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ