![]()
মানিকগঞ্জ: সিংগাইরে খোলা বাজারে পেট্রোল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার( ১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় সিংগাইর থানা পুলিশের সহায়তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলা বিভিন্ন বাজারে ও রাস্তার পাশের দোকানগুলিতে দীর্ঘদিন যাবৎ খোলা জায়গায় অবৈধভাবে পেট্রোল বিক্রি করে আসছিল এক শ্রেনীর ব্যবসায়ী। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে জায়গীর বাজারের দোকান মালিক জিসান আহম্মেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫১:১৬ ৬০ বার পঠিত | ● খোলা বাজার ● জরিমানা ● পেট্রোল ● সিংগাইর