ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষাউপবৃত্তি কর্মশালা

প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষাউপবৃত্তি কর্মশালা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষাউপবৃত্তি কর্মশালা

পটুয়াখালী: কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের ‘ শিক্ষাউপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’ শীর্ষক এই কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি সহায়তা পেতে কোন ধরনের হয়রানি করা হলে, দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, সরকারের সকল প্রণোদনা যথাযথ প্রক্রিয়ায় সুবিধাভোগিকে পৌঁছে দেওয়া হবে।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন ।
অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।

সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যেখানে সাধারণ প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রত্যেকে পাচ্ছেন ১২০০ টাকা করে। কলাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থী হিসাবে ভাতা পাচ্ছেন মাত্র ১২০ জন। কলাপাড়ায় প্রতিবন্ধীদের সরকারি সেবায় কোন ধরনের অনিয়ম দুর্নীতি হলে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এ কর্মকর্তা উপস্থিত সবাই কে আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৪   ২০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ