ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল-১ আসনে বড় দলের পাশাপাশি অন্যদলের এমপি প্রার্থীরাও সক্রিয়

বরিশাল-১ আসনে বড় দলের পাশাপাশি অন্যদলের এমপি প্রার্থীরাও সক্রিয়


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


বরিশাল-১ আসনে বড় দলের পাশাপাশি অন্যদলের এমপি প্রার্থীরাও সক্রিয়

বরিশাল: আগৈলঝাড়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় দলের পাশাপাশি অন্য দলগুলোর এমপি প্রাথীরাও ভোটারদের জানান দিচ্ছে।
বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মনোনয়ন দিয়েছে বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী ঘোষনা করেছেন মোঃ রাসেল সরদার মেহেদীকে।
এ সকল রাজনৈতিক দলের উপজেলা সদরে অফিস রয়েছে, সভা সমাবেশ ও দলীয় কমকান্ড নিয়মিত চোখে পরে। তাদের ইউনিয়ন থেকে ওর্য়াড পর্যায়ে মূলদলসহ অংগ-সহযোগী সংগঠনের কমিটির কার্যক্রম সচল রয়েছে।
উপজেলা সদরে বিএনপি’র নির্মানাধীন অফিসে দলীয় কর্মসুচি চলমান রয়েছে, জামায়াতে ইসলামী সদর রোডে দোতলায় ভাড়া অফিসে কার্যক্রম চালাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কালীখোলা রোডে নিজস্ব কার্যালয় রয়েছে।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও বড় দলের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, পোস্টার সাটিয়ে ও সামাজিক যোগাযোক মাধ্যম ফেসবুক, হোয়াসসপ ম্যানেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে এমপি প্রার্থী হিসেবে তাদের সমর্থকরা জনগনের দৃষ্টি আর্কষনে চেষ্টা চালাচ্ছেন।

এ আসনে মনোনয়ন পাওয়া অন্যন্য দলের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জাতীয় নগরিক পাটির (এনসিপি’র) মাজাহারুল ইসলাম নিপু, গনঅধিকার পরিষদ’র এম এইচ হাবিবুর রহমান, মোঃ ইলিয়াস মিয়া ও মো.নুরুল আমিন, গণতন্ত্র মঞ্চ মনোনীত নাগরিক ঐক্য মো.স্বপন সরদার ও বাংলাদেশ জনকল্যান পাটি’র আমিনুল ইসলাম আমিন।
আগামী সংসদ নির্বাচনে তারা বিভিন্ন দল থেকে পাথী হচ্ছেন, এ সকল দলের প্রার্থীদের বিগত দিনে নিজ রাজনৈতিক দলের উল্লেখযোগ্য কর্মকান্ডে দেখা যায়নি, এমনকি উপজেলা সদরে অনেক দলের অফিসও নেই, এ সকল রাজনৈতিক দলের উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড কমিটি আছে কি না তাও নিশ্চিত হয়ে কেউ বলতে পারছে না।
তবে নগরবাড়ি রোডে ভাড়া দোকানে গনঅধিকার পরিষদ’র একটি অফিস থাকলেও অধিকাংশ সময় বন্ধ থাকে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল থাকলেও আগৈলঝাড়ায় নিবাচনী মাঠে সক্রিয় রয়েছে ৩ টি দল,
বরিশাল-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে ৭-৮টি দলের প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে, অন্যন্য সময় জনসম্মুখে ৩-৪টি দলের কাযক্রম দেখা গেছে।
বরিশাল-১ আসনে বিগত ১২টি সংসদ নিবাচনে আওয়ামীলীগ ৭ বার, বিএনপি ৩ বার ও জাতীয়পাটি ১ বার এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এ কারনে বরিশাল -১ আসনটি রাজনৈতিক ভাবে গুরুত্বপুর্ন আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এব্যাপারে রাজিহার গ্রামের শ্রমজীবি মো.জলিল মোল্লা সাংবাদিকদের বলেন আগৈলঝাড়ায় বিএনপি, জামায়েত ইসলাম ও হাতপাখার সভা-সমাবেশ, মিছিল মিটিং দেখেছি, এখন অনেক দলের এমপি প্রার্থী দেখতে পাচ্ছি, এদের আগে কখনো দেখিনি, তাদের চিনিও না।

এব্যাপারে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া বিএনপি’র উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াডসহ সহযোগী সংগঠনের আহবায়ক কমিটি রয়েছে। নির্বাচনী পরিচালনার জন্য উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি কেন্দ্রের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যপক আলাউদ্দিন মিয়া বলেন জামায়াতের মূল দলের নেতৃত্বে উপজেলা থেকে গ্রাম পর্যায়ে কমিটি রয়েছে, আমরা সকল দলীয় কর্মসুচির পাশাপাশি, গনসংযোগ নির্বাচনী প্রচার প্রচারনা দলের পক্ষে অব্যহত রেখেছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সভাপতি ও বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদী বলেন, ইসলামী আন্দোলনসহ সহযোগী সকল সংগঠনের তৃর্নমূল কমিটি রয়েছে। আমরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে হাতপাখা বিজয়ী করার লক্ষে মানুষের কাছে যাচ্ছি।
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আগৈলঝাড়া উপজেলা প্রধান সমম্বয়কারী ও এ আসনে দলের এমপি প্রার্থী মাজাহারুল ইসলাম নিপু বলেন দু-উপজেলায়ই এনসিপি’র অফিস রয়েছে, দুটি ইউনিয়ন কমিটি হয়ে গেছে, বাকি তিনটি দু-এক দিনের মধ্যে ঘোষনা করা হবে, দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি জনগনের কাছে গিয়ে দলের ভাল দিকগুলো তুলে ধরছি।
গনঅধিকার পরিষদ’র আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোঃ নাজিরুল ইসলাম সেরনিয়াবাত জানান উপজেলা ও ইউনিয়নে গনঅধিকার পরিষদসহ অংঙ্গ সংগঠনের পুর্নাঙ্গ কমিটি রয়েছে, তিনটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে, বাকী দুটি ঘোষনার অপেক্ষায় রয়েছে। তিনজন প্রার্থী থাকলেও চুরান্ত তালিকার পর দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে নির্বাচনী কাছ করবো।
এব্যাপারে গণতন্ত্র মঞ্চ মনোনীত নাগরিক ঐক্য এমপি প্রার্থী মো.স্বপন সরদার বলেন, ছয়টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ’র পক্ষে আমি কল্যান রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। দলের পক্ষের সাধারন জনগনের দোড় গোড়ায় যাব ভোটেন জন্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪০   ৫৬২ বার পঠিত  |