ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দূর্গাপুরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দূর্গাপুরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


দূর্গাপুরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রাজশাহী: দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই গ্রেপ্তার হওয়া নেতাদের স্বজনরা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত বছর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে ।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৯   ১৩২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ