ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড

পটুয়াখালী: মহিপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি টিম মিজানুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ইয়াবা সেবন ও বহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদরের রাজা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন।‌ পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৯(১)(গ) ধারা এবং ৩৬ ধারার সারণি-১৬ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আটক মিজানুর রহমান কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনিসুর রহমানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, ‘মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।’

মাদকবিরোধী এ যৌথ অভিযানে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:০৪   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ