ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব

কাউখালীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


কাউখালীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব

পিরোজপুর: কাউখালীতে বুধবার রাতে উপজেলার হরিগুরু চাঁদ মতুয়া আশ্রমের আয়োজনে, বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন হয়েছে ।অনুষ্ঠানের ভিতরে ছিল সন্ধ্যা কীর্তন, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের বিভিন্ন সংগঠনের মতুয়া দল অংশগ্রহণ করেন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করেন হাজারো ভক্তবৃন্দ।

নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন কুমার সিকদার, মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার, নবান্ন উৎসব কমিটির আহবায়ক সুজন দেউরী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫০   ১৫০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ