ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

ফরিদপুর: বোয়ালমারীতে এক দম্পতির পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার কথা বলে ডেকে এনে এক গৃহবধূকে (২৮) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সৈয়দ মন্টু আলীকে (৪০) আসামি করে গত বুধবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ।

মামলার পর বুধবার রাতেই আসামী মন্টু আলীকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আসামীকে  বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান।
এজাহার সূত্রে জানা যায়, পরমেশ্বদী ইউনিয়নের আউটযুগ গ্রামের এক গৃহবধূর (২৮) সাথে তার স্বামীর পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এ ঘটনায় কিছুদিন আগে ওই গৃহবধূ ফরিদপুর লিগ্যাল ব্লাস্টে অভিযোগ করেছেন। তাদের এ ঝামেলা মীমাংসা করে দেবে বলে সৈয়দ মন্টু আলী গত ১৫ নভেম্বর বিকাল ৫ টার দিকে মোবাইল ফোনে ওই গৃহবধূকে তার বাড়িতে ডেকে আনেন।

এসময় বাড়িতে কেউ ছিলো না। এক পর্যায়ে ওই গৃহবধূকে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে মন্টু আলী জোর করে একাধিকবার ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে বললে খুন জখমের হুমকি দেন। রাত ৮টার দিকে ওই গৃহবধূ বের হয়ে ফরিদপুর ওসিসিতে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:২০   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ