![]()
বরিশাল: সততা শৃঙখলা দেশপ্রেম এই শ্লোগানকে সামনে রেখে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন করেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা। গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে অবসর সেনা, নৌ, বিমান বাহিনী সদস্যবৃন্দ। সশস্ত্র বাহিনী দিবস পালনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থার সভাপতি চীপ পেটি অফিসার(অব.) মো.আব্দুর রব সরদার।
বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ নভেম্বর এমন এক দিন-যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশরক্ষার প্রতীক। ১৯৭১ সালে এ দিনেই একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমানবাহিনী। এই সমন্বিত অভিযানই মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরও কাছে। এইদিনটি লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা প্রতিবছর পালন করবে।
সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম, ভেগাই হালদার পাবলিক একাডেমী সহকারি শিক্ষক মাওলানা মো. ফজলুল হক, সাংবাদিক এসএম ওমর আলী সানি, লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সরোয়ার শাহ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) খন্দকার মো. সেলিম, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন তালুকদার, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সার্জেন (অব.) মো. রুহুল আমিন প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৭ ১০৫ বার পঠিত | ● আগৈলঝাড় ● দিবস উদযাপন ● সশস্ত্র বাহিনী