ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন

ফরিদপুর: বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি’ এর উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আব্দুল্লাহ আল ইমরান, পিএসসি।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন, অনারারী ক্যাপ্টেন (অব) শরীফ গোলজার রহমান, অনারারী ক্যাপ্টেন (অব) সৈয়দ কামরুজ্জামান ও ওয়ারেন্ট অফিসার কাজী এনামুল হক। সিনিঃ ওয়াঃ অফিসার (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মো. ওসমান আলীর সভাপতিত্বে এবং সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মোল্যা মনিরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অবঃ) মোঃ রবিউল খাঁন, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) আকরাম হোসেন, নৌবাহিনীর (অব) মাজেদুর রহমান, বিজিবির অনারারি অফিসার (অব) আনোয়ার হোসেন, পুলিশের সাবেক পরিদর্শক রুস্তম মিয়া, অবসরপ্রাপ্ত আনসার সদস্য কুদ্দুস মোল্যা প্রমুখ।

এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বোয়ালমারী পৌর সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি মেজর আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে মর্যাদাপূর্ণভাবে সারাদেশেই রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেনাকুঞ্জে বিরাট অনুষ্ঠান পালন করা হয়।

বোয়ালমারীতেও এত সুন্দর অনুষ্ঠান দেখে আমার ভালো লেগেছে। উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সমাজে ভালো কাজ করলে, ভালো কথা বললে সবাই ভালোবাসে। অস্বচ্ছভাবে কিছু অর্জন করার মধ্যে ক্রেডিটের কিছু নাই। আপনারা ভালো কিছু করেন, মানুষ আপনাকে ডাকবে। আপনারা একত্রিত থাকলে অনেক কিছু করতে পারবেন।’ পরে সমিতির দুই জন অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।

এনআর

বাংলাদেশ সময়: ২১:০৫:১১   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ