ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর

পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর


পাবনা:
ফরিদপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

ফরিদপুর উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বকু এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। গত রাতে একদল দুর্বৃত্ত ককটেল ও গুলিবর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে। পরে ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় সেখানে কেউ ছিল না।

জহুরুল ইসলাম বকু আরো জানান, আমাদের মধ্যে দলীয় কোন বিভেদ বা গ্রুপিং বা কোন ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২১   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ