![]()
গাজীপুর: কালীগঞ্জে শুক্রবার সকাল ১০.৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে উপজেলার বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসা- শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল, মাটির ঘর ধস, বিল্ডিংয়ের ফাটল, গ্লাস ও স্যানেটারি দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া ও ধুলাসাদুখাঁ এলাকায় দুটি মাটির ঘর ধসে পড়ে। বক্তারপুর ইউনিয়নের মাজুখান মাটির ঘর ভেঙ্গে যায় এবং কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও , চান্দাইয়া এলাকায় একাধিক মাটির ঘরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে মামুন এন্টারপ্রাইজ সেনেটারি দোকানে ভূমিকম্প কম্পনে কমোট, বেসিং ও মূল্যবান জিনিসপত্র ভেঙ্গে যায়। ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয় দোকানের মালিক মামুন। কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মুনশুরপুর এলাকায় মা গ্লাস স্টোরে ঝাঁকুনিতে বড় বড় গ্লাস ভেঙ্গে যাওয়ায় মালিক মো. পনির হোসেন আর্থিক ক্ষতিগ্রস্তের শিকার হয়।
কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড খঞ্জনা এলাকায় মসজিদুল ফেরদৌস জামে মসজিদের গম্ভুজের পায়া ভেঙ্গে কাত হয়ে যায়।
সাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নিচতলা ও তৃতীয় তলার বিভিন্ন স্থানে ভূমিকম্প কম্পনে ফাটল ধরেছে বলে স্কুল শিক্ষক জানান। কালীগঞ্জ পৌর কালু মার্কেটের সিঁড়ি ফাটল, বক্তারপুর মার্কেটের ভিম ভেঙ্গে যায়। টেকপাড়া ও তুমলিয়াসহ একাধিক স্থানে মাটি ফাটল দেখা যায়। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভূমিকম্পের ঝাঁকনিতে মালামাল পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হয় মালিকপক্ষরা।
সকালে যখন ভূমিকম্প কম্পন শুরু হয় তখন দোকানের মালিক-কর্মচারী ও ক্রেতারা দৌঁড়িয়ে দোকান থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়া বাড়ি-ঘরের ছেলেমেয়ে-নারী-পুরুষরা চিৎকার চেঁচামিচি করে ঘর থেকে বের হয় যায়। ভয়ে অনেকে হাউমাউ করে কাঁদতে দেখা যায়।
আর/ এন
বাংলাদেশ সময়: ২১:১৭:৫৪ ৭৩ বার পঠিত | ● কালীগঞ্জ ● ধস ● ভূমিকম্পে