ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল

নবীনগর বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


নবীনগর বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আজ শুক্রবার (২১/১১) সন্ধ্যায় একটি মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। জেলা বিএনপির সদস্য হযরত আলীর নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থীর হাজার হাজার অনুসারী এ মিছিলে অংশ নেয়।

মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন,তকদির হোসেন মোহাম্মদ জসিম, সাইদুল হক সাইদ,সালাহ উদ্দিন ভূইয়া শিশির, নাজমূল হোসেন তাপস, নাজমূল করিম, কেএম মামুন অর রশিদ, এড.রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তাদের দাবী এ সাতজনের যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে।

বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:১২   ৩৮৯ বার পঠিত  |