ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি, নিন্দার ঝড়

ভূঞাপুরে মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি, নিন্দার ঝড়


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


ভূঞাপুরে মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি, নিন্দার ঝড়

টাঙ্গাইল: ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকিতে নিন্দার ঝড় বইছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সখীপুর-বাসাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান ভূঞাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মন্ডলের প্রতি অশালীন আচরণ ও গালিগালাজ করেছেন সখিপুর-বাসাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

ঘটনার সময় তিনি বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেন এবং পিঠের চামড়া তুলে নেওয়ার মতো হুমকি প্রদান করেন ।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নির্বাচনী এলাকায় রীতিমত ভাইরাল হয়েছে।মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের বক্তব্য রেকর্ড পাঠানো হয়েছে।

তবে আযম খান দাবি করেন, এটি আমার বক্তব্য নয় আমার নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্তি করার জন্য এআই দিয়ে এ বক্তব্য সাজানো হয়েছে। আব্দুল খালেক মন্ডল বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করবার জন্য এটি করেছেন।

আব্দুল খালেক মন্ডল বলেন, তার বক্তব্য ও হুমকিতে আমি ভয় পাইনি। তবে মর্মাহত হয়েছি। কিছু বলার ভাষা পাচ্ছি না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:১২   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ