ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফুলপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


ফুলপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুরে অভিযান চালিয়ে গাঁজা সহ এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ২৪ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে উপজেলার কাজিয়াকান্দা ইন্দারপাড় এলাকায় ১০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি শফিক মিয়াকে গ্রেফতার করে।

শফিক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে। ফুলপুর থানার এসআই খন্দকার ইকবাল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৭   ২১০ বার পঠিত  |