ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন

ভোলা: স্বপ্ন নয়, ভোলা- বরিশাল সেতু আমাদের অধিকার এই প্রতিপাদ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হয়েছে।

সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোড চৌরাস্তার মোড়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন, “যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা।

মানববন্ধনে লালমোহনের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল–কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৭   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ