ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিড়দিয়ার গ্রামের কাঠ ব্যবসায়ী জালাল ব্যাপারে বসতবাড়িতে শুক্রবার ২১ নভেম্বর গভীর রাতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুনের লেলিহানে প্রতিবেশীরা এসে ঘুম থেকে ডেকে তোলে। চলে আগুন নিভানোর কাজ। পরিশেষে বসতবাড়ি, গরুর গোয়াল দুইটা বড় গরু ছাগল ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ পরিবারের ক্ষতির পরিমাণ ৫-৬ লাখ টাকার মত।

খবর পেয়ে ছুটে যায় মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদুল আলম সরোয়ার ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ৬ নাম্বার ওয়ার্ডের সভাপতি মাসুদ রানা ও বিএনপি নেতা রঞ্জু ও শফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন তারা।

ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ০২ টি পরিবারকে ০৪ বান্ডিল ঢেউটিন, গৃহ মঞ্জুরী বাবদ ১২০০০ টাকা ও ০২ প্যাকেট শুকনা খাবার দেন।

এন. আর

বাংলাদেশ সময়: ০:১৩:৪২   ১১৩ বার পঠিত  |