ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ফরিদপুর: আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বানা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজ ইসলাম খোকন (৫০)–কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ ইসলাম খোকন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ আড়াই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজ ইসলাম খোকনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:০৬   ১৪৭ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ