![]()
পটুয়াখালী: কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কায় রবিউল মোল্লা (২৬) নামের এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে টিয়াখালী ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাদদেশে এ দূর্ঘটনা ঘটে। মৃত রবিউল লালুয়া ইউপির গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী ইউনিয়নের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রবিউল। এসময় টিয়াখালী অংশের ওই সেতুর পাদদেশে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে অন্ধকারে থামিয়ে রাখা একটি ট্রলিতে সজরে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার (ওসি) জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৪ ৮৪ বার পঠিত | ● কলাপাড়া ● নিহত ● সড়ক