ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নোয়াখালী: হাতিয়ায় পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা সিরাজ কয়ালেন ছেলে। তিনি পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি অফিস-আদালতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিরবের বিরুদ্ধে। এসব অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, নিরব উদ্দিন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৪১   ১১৫ বার পঠিত  |