ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

পাবনা: “দেশীয় জাত আধুনিক প্রযুক্তিপ্রাণিসম্পদে হবে উন্নতি: আমিষেই শক্তি, আমিষেই মুক্তি।” প্রতিপাদ্য নিয়ে
পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধণ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী পায়রা উড়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী প্রাণিসম্পদ প্রদর্শণীর স্টলগুলো পরিদর্শন করেন এবং খামারিদের সাথে কা বলেন।

আলোচনা সভায় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: উম্মে আরেফিন এর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, খামারি মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম, সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমূখ।

সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী এলাকায় মোট ৩০টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, গবাদিপশুর উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন আমিষ উৎপাদন উপকরণ প্রদর্শিত হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:০৯   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ