![]()
গাজীপুর: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণহত্যা দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সরকারি-বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনসহ সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাহমুদ হাসান ও সাংবাদিক রিয়াদ হোসাইন প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাবউদ্দিন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, এনসিপির নেতা জাহিদুর ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোন্নাফ, মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান খান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৮ ৫৫ বার পঠিত | ● কালীগঞ্জ ● প্রস্তুতিমূলক ● সভা