ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আ’লীগের একমাত্র লক্ষ্য বিএনপি যেন ক্ষমতায় না যায় :সাবেক এমপি স্বপন

আ’লীগের একমাত্র লক্ষ্য বিএনপি যেন ক্ষমতায় না যায় :সাবেক এমপি স্বপন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


 আ’লীগের একমাত্র লক্ষ্য বিএনপি যেন ক্ষমতায় না যায় :সাবেক এমপি স্বপন
বরিশাল-১ আসন: বিএনপি’র মনোনীত প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি যেন ক্ষমতায় না যায় এটাই ছিল আওয়ামীলীগের একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা মনে করি রাষ্ট্র সরকার আইনকানুন যদি আওয়ামীলীগকে নির্বাচন করতে দিতো তাহলে আমরা বীরের মত লড়াই করে ২০০১ সালের মত নৌকাকে ডুবিয়ে বিজয়ী হতাম।

তিনি আরো বলেন, দলের বিপক্ষে যারা যাবেন, তাদের চিহিৃত করে রাখার নির্দেশ দেন দলীয় নেতা-কর্মীদের।

বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি’র প্রার্থীর প্রথম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোন্দকার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে নিবাচনী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হিন্দু কল্যান ট্রাষ্টী বোর্ডের সদস্য সঞ্জয় গুপ্ত, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মো.মিজানুর রহমান খান মুকুল, সদস্য আবুল হোসেন মিয়া, ছরোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, দীনেশ হালদার, উপজেলা মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার, ইউনিয়নন বিএনপি’র সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, ইউনিয়ন বিএনপি’র নেতা রবীন্দ্রনাথ ঘটক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুল, আবুবক্কর ছিদ্দিকসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৭   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ